আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কালাশনিকভ স্মৃতিস্তম্ভের আংশিক পরিবর্তন

বিশ্বখ্যাত একে-৪৭ রাইফেলের উদ্ভাবক কালাশনিকভের নতুন একটি স্মৃতিস্তম্ভের আংশিক পরিবর্তন করেছে রাশিয়া। এর কারণ হিসাবে ধরা হয়েছে মূর্তির ডানে চিত্রিত একটি অস্ত্র আসলে জার্মান অস্ত্র এসটিজি ৪৪ এর অনুরূপ।
মিখাইল কালাশনিকভের ৩০ ফুট উঁচু স্মৃতিস্তম্ভের উদ্বোধন গত সপ্তাহে করা হয়। প্রতি বছর লাখ লাখ মানুষকে হত্যা করা হয় যে অস্ত্র দিয়ে সেই অস্ত্রের উদ্ভাবকের মূর্তি উদ্বোধন করায় সেসময় হাজার হাজার মানুষ এর বিরোধিতা করে। রাষ্ট্রের কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তি এর উদ্বোধন করেন। কিন্তু অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, স্মৃতিস্তম্ভের ড্রইংয়ের পাশে দেখা গেছে এসটিজি ৪৪ রাইফেলের চিত্র। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা ব্যবহার করেছিল। তাই ড্রইংয়ে যে ভুল ছিল সেই অংশটি কেটে দেওয়া হয়।
রাশিয়ার মিলিটারি হিস্টোরিক্যাল সোসাইটির নির্বাহী পরিচালক ভ্লাডিসল্যাভ কোনোনভ বলেন, ভাস্করের ভুলের কারণে এমনটা হয়েছে। মূল স্ট্যাচু’র মেটালিক প্লেটে এই পরিবর্তন আনা হয়েছে। সেই সঙ্গে ড্র্ইংয়েরও সংশোধন আনা হয়েছে। রাশিয়ার অস্ত্র বিশেষজ্ঞ ইউরি পশতোল প্রথম এই ত্রুটিটি তুলে ধরেন এবং বেশ কয়েকজন বিশেষজ্ঞের পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করা হয়। ভাস্কর স্যালভাত স্কিরবাকোভ বলেন, এখানে সামান্য কিছুর পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, আমাদের ভুলগুলো সংশোধন করা হয়েছে। উল্লেখ্য রাশিয়ার লে.জেনারেল মিখাইল কালাশনিকভ এই এক-৪৭ এর নির্মাতা ও ডিজাইনার। তাকে প্রথম ব্যক্তি হিসাবে রাশিয়ার বীর ও একসাথে দুইবার সমাজতান্ত্রিক শ্রম বীর উপাধি দেওয়া হয়। আর এসটিজি-৪৪ এর উদ্ভাবক হচ্ছেন হুগো স্কিমেইসার। ১৯৪৪ সালে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অস্ত্র ব্যবহার করেছিলেন। বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button