শিরোনামশীর্ষ সংবাদ

বিভিন্ন নদ-নদীর ৪৬ পয়েন্টে পানি বৃদ্ধি

দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৬টি পয়েন্টের পানি বৃদ্ধি ও ৩৯টির হ্রাস পেয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ১০ পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া ৫টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরন কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ব্রহ্মপুত্র-গঙ্গা ও সুরমা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, অপরদিকে যমুনা, ও কুশিয়ারা নদীসমুহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে।
ব্রহ্মপুত্র নদের পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘন্টায় অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল হয়ে যেতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে।
এদিকে কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, অপরদিকে আগামী ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।
গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বান্দরবানে ৯০ মিলিমিটার, যশোরে ৬৩ দশমিক ৪ মিলিমিটার, ভাগ্যকুলে ৫৭ মিলিমিটার ও পরশুরামে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button