খেলা

শিবালয়ে মরহুম জালাল শাহ্ স্মৃতি ফুটবলে তেওতা চ্যাম্পিয়ন

শিবালয় তরুণ সংঘ আয়োজিত মরহুম হাবিবুর রহমান জালাল শাহ্ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-১৭-এ চ্যাম্পিয়ন হয়েছে তেওতা সোনারতরী ফুটবল ক্লাব।
সোমবার স্থানীয় ময়দা মিল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা মানিকগঞ্জ সন্দীপণ ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে। জমদুয়ারা ওয়ায়েসিয়া দরবার শরীফের গদিনিশীন নাসির ইমতিয়াজ বাবু প্রধান অতিথি হিসেবে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জেপি গ্লোবাল ট্রেড চেয়ারম্যান আলী মর্তুজা পলাশের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর, উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান এসএম বাবুল হোসেন বাবু, পূজা উদ্যাপন পরিষদ সাধারণ সম্পাদক বাবু রথীন সাহা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উক্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও জেপি টেলিকমের পক্ষ থেকে উপজেলার সেরা কৃতি সাবেক ফুটবলার শাহজাহান, আফতাব, জাকির, ইকবাল, তুষার, কালাদত্ত এবং বাফুফে স্বীস্কৃতিপ্রাপ্ত সাবেক রেফারী মোকলেছুর রহমান সেলিম, বাবুল আকতার মঞ্জুর ও আতোয়ার রহমানকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়। আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক দর্শক উক্ত খেলা উপভোগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button