আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ভারতের মুম্বাইয়ে বন্যা : ৫ জনের মৃত্যু

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে ব্যাপক বন্যায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কর্মীরা আটকে পড়া হাজার হাজার মানুষকে বুধবার অন্যত্র সরিয়ে নিচ্ছে।
কয়েকদিনের মৌসুমি বৃষ্টির কারণে ভারতের বাণিজ্যিক কেন্দ্র মুম্বাইয়ের ২ কোটিরও বেশী লোক পানি বন্দি হয়ে পড়ে। এছাড়া এতে স্থানীয় ট্রেন চলাচল ব্যবস্থা অচল হয়ে পড়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাতে মুম্বাইয়ের উপকণ্ঠে দু’টি বাড়ি ধসে পড়ায় তিনজন প্রাণ হারায়। এদের মধ্যে দু’জনই শিশু। এছাড়া আরো দুই জনের মৃত্যুর কথা জানিয়েছে এনডিটিভি।
তিনি আরো বলেন, সেখানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। নৌবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, বন্যা কবলিত লোকজনের উদ্ধার কাজে নিয়োজিত দলের জন্য নৌবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও কাজে লাগানোর জন্য ডুবুরিদেরকেও প্রস্তুত রাখা হয়েছে। বন্যার কারণে অনেক গাড়ি রাস্তায় আটকা পড়েছে। এএফপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button