পতাকা ক্যারিয়ার

১০০ টি বিষয় যা সফল ব্যক্তিরা করে থাকেন: অনুশীলন ১৩- ‘পছন্দের মানুষ হোন’

বুশরা আমিন তুবা

বুশরা আমিন তুবা
8 7 2017 1568150571

‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের ছোট্ট অনুশীলন’ বইটি হাতে অনুবাদক বুশরা আমিন তুবা। ছবি: নূর, প্রিয়.কম।

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজ ফর সাকসেসফুল লিভিং’ অর্থাৎ, ‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের জন্য ছোট্ট অনুশীলন।’ সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ১৩ নম্বর বিষয়টি সম্পর্কে। বইটি অনুবাদ করেছেন বুশরা আমিন তুবা।

ত্রয়োদশ অনুশীলন: পছন্দের মানুষ হোন

মানুষ যদি আপনার আশেপাশে থাকতে পছন্দ করে তবে সেটি সাহায্যকারী। কারণ একটি সত্যিকারের সফল জীবন বন্ধুবান্ধবে ঘেরা থাকে। কিন্তু কেউ যদি আপনার আশেপাশে থাকতে পছন্দ না করে তবে একটু ভাবুন। পছন্দনীয় হবার মতন সব গুণ কি আপনার ভেতর আছে? যেমন, মনোযোগ দিয়ে কথা শোনা, বিশ্বাসী হওয়া, দয়ালু, মিশুক এবং ইতিবাচক হওয়া। সুখবর এই যে, এসব গুণ যদি আপনার ভেতর না-ও থাকে তবে আপনি সেগুলো সহজেই আত্মস্থ করতে পারেন।

সত্যিকারের সফল জীবন বন্ধুবান্ধবে ঘেরা থাকে। প্রতীকী ছবি।

অবশ্য এমন অনেক সফল ব্যক্তি আছেন যারা সকলের পছন্দনীয় নন। আপনার আশেপাশে এমন অনেকে আছেন হয়তো। কিন্তু এ ধরনের সাফল্য খুব একটা প্রশংসনীয় নয়।

সকলের পছন্দনীয় হবার চেষ্টা করুন তবে অবশ্যই নিজের সঙ্গে সৎ থাকুন। এমন অনেক সময় আসবে যখন আপনাকে জনপ্রিয় হওয়ার জন্যে কিছু বলতে কিংবা করতে হবে। কঠিন সিদ্ধান্তগুলো এবার নিয়েই নিতে হবে। অন্য মানুষেরা এক সময় আপনার সিদ্ধান্তগুলো পছন্দ না করলেও আপনাকে পছন্দ করবে। এটা অনেকটা খুব কাছের বন্ধুকে সৎ কিন্তু কঠোর মতামত দেওয়া। কাজটা বেশ কঠিন কিন্তু প্রশংসনীয়।

কোন কোন গুণগুলো আপনাকে আয়ত্ব করতে হবে?

আপনি নিজেকে কীভাবে আরেকটু পছন্দনীয় করে তুলতে পারেন? কোন কোন অভ্যাস ও ব্যবহার আপনাকে পিছিয়ে রাখছে?

* বয়স হওয়ার সাথে সাথে কি আপনি জেদি হয়ে যাচ্ছেন?

* বাড়িতে কিংবা অফিসে আপনি মন দিয়ে সবার কথা শোনেন?

* আপনি কি সর্বদা নিজের রাস্তা খোঁজেন?

আপনার দুই-তিনজন বন্ধুকে এই প্রশ্নটি করুন, ‘কীভাবে আমি নিজেকে আরেকটু পছন্দনীয় ও ভালো করে গড়ে তুলতে পারবো?’ তারা আপনাকে আশ্চর্যজনক কিংবা দুঃখজনক যেমনই উত্তর দিক, মেনে নিন।

পাশের মানুষটির কথা মনোযোগ সহকারে শুনতেও হবে। প্রতীকী ছবি।

পছন্দনীয় হওয়ার জন্য কিছু বিষয় উৎসর্গ করতে হবে

জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন আপনি ‘পছন্দনীয়’ এবং ‘আমি সত্যিই কি চাই’ এর মধ্যে যুদ্ধ করতে হবে। মনে করুন, আপনার সঙ্গী একজন ভেজিটেরিয়ান এবং আপনি তা নন। তাহলে ভবিষ্যতে কি আপনি তার জন্য নিজের ছোট ছোট পছন্দগুলো একটু হলেও উৎসর্গ করবেন না?

‘কঠিন ভালোবাসা’ দেখাতে দ্বিধাবোধ করবেন না

আপনি সবসময়েই কাউকে সন্তুষ্ট করে চলতে পারবেন না। সম্পর্কে অনেকবার আপনার মন খারাপ হবে, রাগ হবে এবং অমত হবে। প্রিয়জনকে কীভাবে আপনি ‘কঠিন ভালোবাসা’ দেখাবেন? ভয়ে আপনি পিছপা হবেন নাকি সাহসী হয়ে এগিয়ে যাবেন?

সুত্র:  প্রিয় .কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button