আন্তর্জাতিক সংবাদশিরোনাম

টরন্টোতে রেকুন হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

টরন্টোতে একটি বাচ্চা রেকুন হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সিবিএন থেকে জানা গেছে, সম্প্রতি ডাফরিন এবং এগলিনটন এলাকার এক বাসিন্দা কান্নার শব্দ শুনতে পেয়ে পুলিশে ফোন করেন। এরপর পুলিশ গিয়ে পানিভর্তি একটি ক্যানের মধ্য থেকে রেকুনটিকে উদ্ধার করে। সৌভাগ্যক্রমে ওই ক্যানটির ওপরের দিকে কিছুটা বায়ু ছিল এবং কয়েক ঘণ্টা ধরে নিশ্বাস নিচ্ছিল বাচ্চাটি।
রেকুনটিকে উদ্ধারের পর ওই বাড়ির কর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাণীকে অযথা কষ্ট দেয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। উদ্ধারকৃত রেকুনটিকে টরন্টো ওয়াইল্ডলাইফ সেন্টারে ডাক্তারি পরীক্ষা শেষে সেখানেই রাখা হয়েছে।
উল্লেখ্য, কানাডায় মাছ, পাখি, প্রাণী শিকার করতে হলে লাইসেন্স লাগে। তাছাড়া কেউ একটি কবুতরও শিকার করতে পারে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button