জাতীয়

স্বাধীনতার ৪৬ বছরেও যে সড়কে সংস্কার হয়নি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মুক্তিযোদ্ধা ভবন ও ঘিওর সরকারি কলেজ, ৩টি উচ্চ বিদ্যালয়, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাঁচ মিনিটের বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি জমে যায়।বাসস্ট্যান্ড সংলগ্ন এলজিইডির আওতাধীন এ রাস্তাটি দীর্ঘদিন যাবত্ সংস্কার না করায় এ রাস্তা দিয়ে চলাচলরত হাজার হাজার লোকজন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বাধীনতার ৪৬ বছর অতিবাহিত হওয়ার পরও মাত্র আধা কিলোমিটার দীর্ঘ এ সড়কটি কেন এতদিনেও মেরামত করা হচ্ছে না, এর কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না এলাকার মানুষ।সিংজুরী ও পয়লা ইউনিয়নের হাজার হাজার লোকজন এ রাস্তা দিয়ে ঘিওর বাজারে প্রবেশ করে। ঘিওর সরকারি কলেজ, ঘিওর ডি.এন. পাইলট উচ্চ বিদ্যালয়, ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মসজিদ, ঈদগাহ, পোস্ট অফিস, ক্রীড়া সংস্থা, ৪৭ নং ঘিওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। ভাঙা সড়কে চলাচলে যানবাহন তো বটেই পথচারীদেরও রীতিমতো বেগ পেতে হয়।উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাজ্জাকুর রহমান জানান, তিনি রাস্তাটি পরিদর্শন করেছেন। জরুরি ভিত্তিতে রাস্তাটি মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী অফিসার শামীমা খন্দকারও জানান, রাস্তাটি তিনি সরেজমিন পরিদর্শন করেছেন। রাস্তটি মেরামতের জন্য ইতোমধ্যে প্রায় ৩০ লাখ টাকার একটি প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাজেট আসলেই দ্রুত কাজ শুরু হবে।

ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button