খেলা

রবি শাস্ত্রী কোচ হলে বাদ পড়বেন যে দুই ভারতীয় ক্রিকেটার

অনিল কুম্বলে অবসর নেয়ার পর থেকে ভারতীয় দলের পরবর্তী কোচ নিয়ে জল্পনা চলছে। কোচের পদের জন্য আবেদন করেন বহু ক্রিকেটারই। বীরেন্দ্র সেহবাগ, লালচাঁদ রাজপুত, সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর টম মুডি, রিচার্ড পাইবাস এরা তো রয়েইছেন, সঙ্গে দিনকতক আগে গুজব রটে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার জয়বর্ধনেও ভারতীয় দলের কোচ হতে ইচ্ছুক। পরে অবশ্য জয়বর্ধনে নিজেই জানান যে তেমন সম্ভাবনা নেই। ওয়াকিবহাল মহলের মতে, এই মুহূর্তে কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন রবি শাস্ত্রী। তবে জাতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ কে হতে চলেছেন, তা জানার জন্য আগামী ১০ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিনই বোর্ডের তরফ থেকে জানানো হবে পরবর্তী কোচের নাম।
কিন্তু এর মধ্যেই ইন্ডিয়াটাইমস.কম-এ প্রকাশিত এক খবরের জেরে আলোড়ন উঠেছে নেট দুনিয়ায়। প্রকাশিত খবরে আশঙ্কা করা হয়েছে, রবি শাস্ত্রী জাতীয় দলের কোচ হলে দুই গুরুত্বপূর্ণ তারকা দল থেকে বাদ পড়তে পারেন। নতুন কোচ আসার পর দলে রদবদল কিছু হতেই পারে, তাই বলে সরাসরি দুই তারকা ক্রিকেটার দল থেকে বাদ পড়বেন— এমনটা মানতে পারছেন না অনেকেই। তারা সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রশ্নও তোলেন।
বলা বাহুল্য, ভারতীয় ক্রিকেটে দু’জনের অবদানই অনস্বীকার্য। কিন্তু ২২ গজে রেকর্ড-এর চেয়ে বেশি পারফরম্যান্সই কথা বলে। দু’জনের কেউই ইদানীংকালে তেমন উল্লেখযোগ্য খেলা দেখাতে পারেননি। তাই মনে করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই এই দুজনের দিকে‌ নজর রয়েছে বোর্ড কর্তাদের। ২০১৯ বিশ্বকাপের আগে দলে বড় পরিবর্তন আনতে পারেন তারা। তবে সেই পরিবর্তন ধোনি ও যুবরাজই হবেন কিনা, তা অবশ্য সময়ই বলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button