আন্তর্জাতিক সংবাদ

চীনে বন্যায় ৪৪ জন নিখোঁজ

চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের নিংজিয়াং কাউন্টিতে বন্যাজনিত কারণে ৪৪ জন নিখোঁজ রয়েছে। তারা সকলেই মারা গেছে বলে আশংকা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় বন্যা নিরোধ সদরদপ্তর একথা জানায়। খবর সিনহুয়ার।
সদরদপ্তর জানায়, গত ২২ জুলাই থেকে এ কাউন্টিতে প্রবল বর্ষণ শুরু হওয়ায় বিগত ৬০ বছরের মধ্যে এ অঞ্চলে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে।
তারা জানায়, বন্যায় এ কাউন্টির প্রায় ৮ লাখ ১৫ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি কাউন্টির মোট জনসংখ্যার প্রায় ৫৬ শতাংশ।
এদিকে চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলে বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন নিখোঁজ রয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button