বিনোদন

ঈদে ‘লুবনা লিমি’র নিজের লেখা গান ’জল ছিটে মন’

সংগীত শিল্পী লুবনা লিমি। গান লিখছেন, সুর করছেন ও গাইছেন। প্রকাশ হয়েছে তার কণ্ঠে তিনটি একক অ্যালবাম। লুবনা রিমি’র বেড়ে উঠা, সংগীত চর্চা এবং বতর্মান কাজ নিয়ে লিখেছেন-সেলিম খান
সংগীত শিল্পী লুবনা লিমির জন্ম সাহিত্য ও সংগীতের উর্বর ভূমি ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায়। পড়ালেখার পাশাপাশি গান শেখা শুরু হয় । ওস্তাদ মাসুদ করিমের কাছে সংগীতে প্রথম হাতেখড়ি। পড়ালেখা আর সংগীত চর্চা দু’ক্ষেত্রেই সমান মনোযোগী লিমি সাফল্যর সাথে ময়মনসিংহ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল থেকে এস,এস,সি পাশ করেন। একই সংগে ময়মনসিংহের উদিচী শিল্পী গোষ্ঠী থেকে ৬ বছরের ডিপ্লোমা, নজরুল একাডেমী ও শিশু একাডেমীর চার বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেন। সময়ের সাথে পাল্লা দিয়ে চলে সংগীতচর্চা। এসময় জেলা শিল্পকলা একাডেমি তার সংগীত চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়। দীর্ঘ ৮ বছর তিনি জেলা শিল্পকলা একাডেমির সংগে সম্পৃক্ত রাখেন নিজেকে। ইতিমধ্যে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে সমাজ কর্মে স্নাতোকত্তোর লাভ করেন। নিজেকে তৈরি করার পর সংগীতকে পেশা হিসেবে বেছে নেবার সিদ্ধান্ত নেন লিমি।
লুবনা লিমি ২০০১ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্তির মাধ্যমে ঢাকামুখী সংগীত চর্চা শুরু করেন।এখান থেকে লিমির পথ চলায় ভিন্ন মাত্রা যোগ হয়। ঢাকা এসেই তিনি স্টেজ শো এবং বেসরকারি টিভি অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেন। সময়ের সাথে সাথে দেশের গন্ডি পেরিয়ে বাইরে শো করতে বিমানে উড়েন লিমি। ইতিমধ্যে দুবাই, কাতার ও শ্রীলংকা সফর করেছেন তিনি।
পড়ালেখা আর সংগীত চর্চার পাশাপাশি লেখালেখির অভ্যাসটা গড়ে উঠেছিল ছেলেবেলাতেই। তাই সংগীতকে পেশা হিসাবে নিলেও ছোট গল্প, কবিতা লেখা ত্যাগ করেননি লিমি। বরং সবগুলো গুনের সমন্বয় ঘটিয়ে আরো বড় কিছু করার স্বপ্ন দেখলেন। লেখাগুলোকে মলাট বন্দি করে না রেখে প্রকাশের চিন্তা মাথায় ঢুকলো তার। সিদ্ধান্ত নিলেন নিজের লেখা গানে নিজেই সুর দেবেন।

যেই ভাবা সেই কাজ, ২০১২ সালে নিজের লেখা ও সুরে প্রথম অ্যালবাম ‘সত্যি বলছি ছয়’ প্রকাশ করেন। আইটিউনের ব্যানারে ওই অ্যালবামের সংগীত পরিচালনা করেন তানভীর আলম সজীব।
নানা প্রতিকুলতার মধ্যেও থেমে যাননি লিমি। প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় নিয়ে ২০১৫ সালে দিতীয় অ্যালবাম ‘একটু খানি ঘুম’ প্রকাশ করেন। একটু খানি ঘুম’ -র সাফল্যের সিড়িতে বসে ২০১৬ সালে আরেকটি অ্যালবাম প্রকাশ করেন ‘গান গল্প ভালোবাসা’। প্রকাশিত অ্যালবাম থেকে বেশ কিছু গান শ্রোতারা ভালোভাবে গ্রহণ করে। যেমন-‘একলা আমি’, ‘রাত জোনাকি’, ‘তোমার জন্য লেখা গান’ ও ‘বন্দী অবসর’।
সংগীত জগতের অমসৃণ পথে সময় আর অভিজ্ঞতায় লুবনা লিমি অসংখ্য শ্রোতার মন জয় করে নিয়েছে। নিজের দু’একটি স্বপ্নও পূরণ করেছে ইতিমধ্যে। দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতার সঙ্গে গান করার একটা স্বপ্ন ছিল লিমির।সৃষ্টিকর্তা তার সে স্বপ্ন পুরণ করেছে। নচিকেতার সঙ্গে কাজ করে অনেক কিছু যেমন শিখেছেন তেমনি নিজের অভিজ্ঞতার ভা্ন্ডারকে করেছেন সমৃদ্ধ।
গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী এই তিনটি পরিচয় তো আছেই। এবার সঙ্গীত পরিচালনাটা বাকি। আগামিতে সঙ্গীত পরিচালনাও করবেন ভক্ত-শ্রোতারা সে প্রত্যাশায় অপেক্ষা করছেন।

আসছে ঈদের জন্য নতুন গান নিয়ে কাজ করছেন লিমি। এই ঈদে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হচ্ছে- নিজের লেখা গান ’জল ছিটে মন’। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করছেন সজীব দাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button