বিবিধশিরোনাম

মৃত সঙ্গীর জন্য অর্ধেক খাবার রেখে দেয় কুকুরটি!

শুধু কুকুরপ্রেমীরাই নয়, যারা বিবেকবান সবাইকে হয়তো এ ঘটনা নাড়া দেবে। কথায় আছে, স্বজনের মৃত্যুশোক মানুষও কয়েকদিনে ভুলে যায়। সবকিছু গুছিয়ে জীবন চলতে থাকে আগের মতো। কিন্তু এই কুকুরটি পারেনি। তাই সঙ্গীর মৃত্যুর ছয় মাস পরও এখনো অর্ধেকটা খাবার রেখে দেয় মৃত সঙ্গীর জন্য।
সম্প্রতি ইসি বিরেজি নামের এক টুইটার ব্যবহারকারী তার দুটো পোষা কুকুরের কাহিনী পোস্ট করলে সেটি ভাইরাল হয়ে যায়। গত ১১ জুন টুইট করা টুইটটি চারদিনেই ৪১ হাজার লাইক পায়। রিটুইট হয় ১৯ হাজার ৫০০ বার।
টুইটারে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, একটি পাত্রে অর্ধেক খাবার পড়ে আছে। এই ছবির বর্ণনায় ইসি বিরেজি লেখেন, তার দুটি কুকুর স্টিচ ও কুকি। একই পাত্রে খাবার খেত। হঠাৎ একদিন স্টিচ মারা যায়। আগে কুকি খেয়ে স্টিচের জন্য অর্ধেকটা রেখে দিত। এখনো কুকি তাই করে। সে তার খাবারের অর্ধেকটা স্টিচের জন্য রেখে দেয়।
এই ঘটনা অনেক টুইট ব্যবহাকারীকে নাড়া দেয়। তারা কুকির প্রতি সমবেদনা জানিয়ে নানা মন্তব্য করে। এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ওহ ঈশ্বর আমার কান্না পাচ্ছে।’ আরেক টুইটার ব্যবহারকারী বলেন, ‘এখন আমি সময়ের কাছে ফিরে যাব। বলব কেন আমি কাঁদছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button