Uncategorized

রাজপথে ডিম ভেঙ্গে খামার ব্যবসায়ীদের প্রতিবাদ

পোলট্রি মুরগির বাচ্চা ও খাদ্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং কোম্পানি কর্তৃক বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি ও ডিম উৎপাদন বন্ধের দাবিতে বরিশাল নগরীর সদররোডে ডিম ভেঙ্গে ও রাস্তায় মুরগি ছেড়ে দিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বরিশাল বিভাগীয় পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের আয়োজনে বুধবার বেলা ১১টায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের বিভাগীয় আহবায়ক সাদেকুর রহমান। মানববন্ধন চলাকালে ব্যবসায়ীরা সড়কের ওপর ডিম নিক্ষেপ করে ভেঙ্গে ও মুরগি ছেড়ে দিয়ে প্রতিকী প্রতিবাদ করেন। সুত্রঃ নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button