রাজনীতি

খালেদা জিয়ার চোখে ছানী পড়েছে-নৌমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, খালেদা জিয়ার চোখে ছানী পড়েছে। তাই তিনি শেখ হাসিনার উন্নয়নমূলক কাজ চোখে দেখেন না। সারা দেশের মানুষ বিশ্বাস করেন শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে যেমন বাংলাদেশ এতো উন্নত হতো না,বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার হতো না।বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা দক্ষিণ জামশায় ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীর খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মানিকগঞ্জ, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জের সাথে বন্দরনগরী নারায়ণগঞ্জ এবং রাজধানী ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের কার্গো ও নৌযান চলাচলের সুবিধার্থে মানিকগঞ্জের ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীতে খনন শুরু হয়েছে। বিআইডব্লিউটিএ এই খনন কাজ বাস্তবায়ন করছে। ঢাকার হযরতপুর- থেকে মানিকগঞ্জে জাবরা নৌপথের ৭৩ কিলোমিটার এলাকায় ৩২ লক্ষ ঘনমিটার মাটি খনন করা হবে। এতে ব্যয় ধরা হচ্ছে ৪৩ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা। এই খনন কাজ সম্পন্ন হলে, নৌপথের নাব্যতা সংকট দূর হবে এবং নৌযান চলাচল সহজ হওয়ার পাশাপাশি মৎস সম্পদ ও কৃষিকাজের ব্যাপক উন্নয়ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদস সদস্য মমতাজ বেগম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, জেলা প্রশাসক মো: নাজমুছ সাদাত সেলিম, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, আমাদের দেশে ৭শ নদীর ২৪ হাজার কিলোমিটার নদী পথ ছিল। কিন্তু কোনো সরকারের সময় ড্রেজিং না করায় তা দাড়িয়ে ৩ হাজার ৬শ কিলোমিটার। বর্তমান সরকার হারানো নদীর পথ পূর্নউদ্ধারের কাজ করছে।
এদিকে নদীতে খননের ফলে এলাকায় ব্যাপকভাবে ভাঙনের আশংকায় এলাকাবাসী এই নদী খননের প্রতিবাদে সেখানে তাৎক্ষনিক বিক্ষোভ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button