আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আফগানিস্তানে পরিকল্পনার চেয়েও বেশি মার্কিন সেনা মোতায়েন!

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার শুক্রবার কাবুল সফরকালে ঘোষণা দিয়েছেন, আমেরিকা ২০১৭ সালে আফগানিস্তানে ৮,৪০০ সেনা মোতায়েন করা হবে। তবে প্রাথমিকভাবে ৫,৫০০ সেনা মোতায়েনের পরিকল্পনা ছিল। এ ঘোষণাটি এমন এক সময় দেয়া হল যখন আফগানিস্তানের তালেবানরা আবারও সংঘটিত হওয়ার চেষ্টা করছে।
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কার্টার বলেন, ‘যদিও ৫,৫০০ মার্কিন সেনা মোতায়েনের কথা ছিল, সামরিক পরিকল্পনায় কিছু পরিবর্তনের ফলে সেনার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।’
তিনি জানান, আগাম সতর্কতামূলক অভিযানে এসব মার্কিন সেনারা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করবে। এই সহযোগীতার নানা কৌশলগত উপযোগীতা রয়েছে।
২০০১ সালের ৭ অক্টোবর সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের নির্দেশে মার্কিন বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে তালেবান সরকারকে উৎখাত করে কিন্তু তারপরও আফগান সম্পূর্ণ মার্কিন সেনা মুক্ত হয় নি। পরবর্তীতে ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই বারাক ওবামা আফগান যুদ্ধের ইতি টানবেন বলে ঘোষণা দেন। কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন নি। উপরন্তু এতো বছর পরে আফগানিস্তানে নতুন আরো কয়েক হাজার সেনা মোতায়েন করার ঘোষণা দেয়া হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button