শিরোনামশীর্ষ সংবাদ

রোহিঙ্গাদের দেখতে গিয়ে বিক্ষোভের শিকার কফি আনান

মায়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের অত্যাচারী সরকারের নির্যাতনে চরম মানবিক বিপর্যয়ে পড়েছে মুসলিমরা। নির্যাতিত মুসলিমদের দেখতে গিয়েছিলেন জাতিসংঘের সাবেক প্রধান কফি আনান। সেখানে গিয়ে কট্টরপন্থী বৌদ্ধ সন্ত্রাসীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি।
সেখানকার বৌদ্ধরা বলছে যে, রাখাইন রাজ্যে যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এ কথা বলে তারা কফি আনানকে রাখাইন ছেড়ে যেতে বলে। এ সময় তারা মুসলিম ও কফি আনান বিরোধী বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার প্রদর্শন করে।
কফি আনান রাখাইনে পৌঁছার পর সেখানকার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগতম জানান। কিন্তু বিমানবন্দর ছেড়ে বাইরে আসার পর স্থানীয় বৌদ্ধ সন্ত্রাসীদের আক্রোশের শিকার হন কফি আনান।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দ্বারা মায়ানমারের সুচি সরকার রাখাইনের নৈরাজ্যের জন্য চাপের মধ্যে। এই চাপের কারণেই রাখাইন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কমিশন গঠন করতে বাধ্য হন সুচি। সেই কমিশনের কাজের অংশ হিসেবেই সেখানে গিয়েছিলেন কফি আনান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button