sliderস্থানিয়

দৌলতপুর বাজারে অবৈধস্থাপনা উচ্ছেদ অভিযান

কাউছার মিয়া,দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর বাজারে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে সড়ক পরিবহন আইন অমান্য করায় দোকান মালিক ও মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে নগদ ১,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

​বুধবার (১১ নভেম্বর) দুপুরে দৌলতপুর বাজারের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় এ উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একশ্রেণীর ব্যবসায়ী দৌলতপুর বাজারের প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা তৈরি ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে সাধারণ পথচারীরা ভোগান্তি শিকার এবং যানজট সৃষ্টি হচ্ছিলো। জনসাধারণের চলাচলের পথ সুগম করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফুটপাতের অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়।

​অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস জানান, “জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে আমাদের এই অভিযান। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার পাশাপাশি সড়ক আইন লঙ্ঘনের দায়ে দোকান মালিক ও মোটরসাইকেল আরোহীদের জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘন করলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button