জাতীয়শিরোনাম

জেলা পরিষদ নির্বাচনে আ. লীগের ৬১ প্রার্থী ঘোষণা

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকের পর ৬১ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৈঠকে সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ নির্বাচনে শুধু জনপ্রতিনিধিরাই ভোট দেবেন। সাধারণ ভোটারদের এখানে ভোট দেয়ার সুযোগ নেই।
এই নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে।
ঘোষিত প্রার্থী তালিকা
পঞ্চগড়ে আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁওয়ে সাদেক কৌরাইশী, নীলফামারীতে মমতাজ উদ্দিন, কুড়িগ্রামে জাফর আলী, গাইবান্ধায় শামসুল আলম, লালমনিরহাটে মতিয়ার রহমান, দিনাজপুরে আজিজুল ইসলাম চৌধুরী, রংপুরে সাফিয়া খানম, পাবনায় রেজাউল রহিম লাল, চাঁপাইনবাবগঞ্জ মাইনুদ্দিন মণ্ডল, বগুড়ায় মকবুল হোসেন, নাটোরে সাজেদুর রহমান খান, জয়পুরহাটে আরিফুর রহমান, রাজশাহীতে মাহবুব জামান, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বী, সিরাজগঞ্জে আবদুল লতিফ বিশ্বাস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান, যশোরে শাহ হাদি উজ জামান, কুষ্টিয়ায় রবিউল ইসলাম, সাতক্ষীরায় মনসুর আহমেদ, মেহেরপুরে মিয়া জান আলী, চুয়াডাঙায় মাহফুজুর রহমান, খুলনায় হারুনুর রশীদ, নড়াইলে আইয়ুব আলী, মাগুরায় পঙ্কজ কুমার, ঝিনাইদহে কনক কান্তি, বরগুনায় দেলোয়ার হোসেন, বরিশালে আলতাফ হোসেন, পিরোজপুরে শাহে আলম, ভোলায় আবদুল মোমিন, পটুয়াখালীতে মোশাররফ হোসেন, ঝালকাঠিতে শাহ আলম, টাঙ্গাইলে ফজলুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহি, ঢাকায় মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জে মহিউদ্দিন আহমেদ, গাজীপুরে আক্তারুজ্জামান, নরসিংদীতে আসাদুর রহমান, ফরিদপুরে লোকমান মৃধা, রাজবাড়িতে আবদুল জব্বার, শরিয়তপুরে সাজেদুর রহমান, নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন, ময়মনসিংহে ইউসূফ খান পাঠান, শেরপুরে চন্দন কুমার, জামালপুরে এইচ আর জাহিদ, নেত্রকোনায় প্রশান্ত, মৌলভীবাজারে আজিজুর রহমান, সুনামগঞ্জে এনামুল কবীর ইমন, চট্টগ্রামে আবদুস সালাম, নোয়াখালীতে জাফরুল্লাহ, কক্সবাজারে মোশতাক আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ায় এমদাদুল বারী, লক্ষ্মীপুরে শামসুল ইসলাম, কুমিল্লায় আবু তাহের, ফেনীতে আজিজ আহমেদ চৌধুরী, চাঁদপুরে আবু ওসমান চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button