sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে উদ্ধার করা ৩০টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট থানার আইসিটি টিম যৌথভাবে প্রযুক্তিনির্ভর আধুনিক ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করে।

উদ্ধার হওয়া ৩০টি মোবাইল ফোনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকা থেকে ১৫টি, নাচোল থানা থেকে ৭টি, শিবগঞ্জ থানা থেকে ৬টি এবং গোমস্তাপুর থানা এলাকা থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

দীর্ঘদিন পর প্রয়োজনীয় ও শখের মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আনন্দ ও আবেগ প্রকাশ করেন। এ সময় তারা জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

জেলা পুলিশ জানায়, সাধারণ নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারের পাশাপাশি ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button