sliderস্থানিয়

সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৬ইং উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কর, সালথা উপজেলা শাখার সভাপতি সমির সাহা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে দবির উদ্দিন বলেন, এবছর সালথা উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৪৪টি দূর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর পূজা মন্ডপগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি থাকবে। তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া যাবে না। যদি কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ও সালথা থানা প্রশাসনের নম্বরে যোগাযোগ করবেন।

প্রস্তুতিমূলক সভা শেষে ৪৪টি দূর্গা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিকট হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানের ডিও লেটার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button