sliderস্থানিয়

নিয়ামতপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী ও স্ত্রী আহত

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে জমা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ময়েজ উদ্দিন ও তার স্ত্রী শাহনাজ বেগম আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ডিমা মৌজায় খতিয়ান নং-১৩০, দাগ নং-১৯৪ এর ২৪ শতাংশ জমি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছে ময়েজ উদ্দিন। হঠাৎ প্রতিবেশী মাসুদ রানা, আশরাফ উদ্দিন, বুলবুল আহমেদ, মোয়াজ্জেম, আব্দুর রহিম ও নুরুল ইসলাম জোরপূর্বক উক্ত জমি দখলের জন্য বেড়া দিয়েছে। ময়েজ নিরুপায় হয়ে আদালতে মামলা করেছে। মামলাটি বর্তমান বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় প্রতিপক্ষরা জমি মাপ যোগে এলে ময়েজ নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র কোদাল, শাবল, লোহার রড, লাঠি সোটা নিয়ে ময়েজ উদ্দিন ও তার স্ত্রী শাহনাজ বেগমের উপর হামলা চালায়। তাদের ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এসময় প্রতিপক্ষের লোকজন উক্ত জমিতে থাকা ১৫টি কলা গাছ, নিম গাছ ও বাঁশ কেটে সাবাড় করে দেয়।

ডিমা গ্রামের রফিজ উদ্দিন বলেন,আমি এসে দেখি আশরাফ লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করছে। শাহনাজকে কোদাল দিয়ে কোপ দেয় ময়না ও ময়েজকে শাবল দিয়ে মাথায় আঘাত করে মাসুদ।

আহত ময়েজ উদ্দিন বলেন, জমি নিয়ে দীর্ঘদিন যাবত তাদের সাথে বিরোধ চলছে। আমি জমি মাপ যোগে নিষেধ করলে তারা আমার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। আমি গুরুতর আহত হয়েছে হাসপাতালে ভর্তি রয়েছি, মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে। আমি প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করছি।

ময়েজ উদ্দিনের জামাই হেলাল বলেন, এই জমি নিয়ে মাসুদ, আশরাফ, রহিম ও মোয়াজ্জেমের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এরই জের ধরে প্রতিপক্ষরা আমার শ্বশুর ও শ্বাশুড়ির উপর হামলা চালায়। এই মাসুদ মুহুরী জাল দলিল তৈরি করার জন্য একবার রেজিস্ট্রার অফিস থেকে বহিষ্কার হয়েছিল। আমি এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করছি।

প্রতিপক্ষ মাসুদ রানার সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সেখানে কোন মারধরের ঘটনা ঘটে নি। বাগবিতণ্ডা ও শাবল নিয়ে ধস্তাধস্তি হয়েছে।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button