রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৪ ঘটিকায় দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে, দরগ্রাম বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতা কর্মীরা । মিছিল পরিচালনা করেন দরগ্রাম ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জিকু, দরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম (বাবুল মাষ্টার), ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু ও যুগ্ম সাধারন সম্পাদক সাগর আহাম্মেদ ।
সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইদ হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা গোপাল হোসেন সহ উপজেলা বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষক ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই সমাবেশ ও মিছিল অংশ গ্রহণ করেন ।