শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে অপহরণের ৩৫ঘন্টা পর শিবগঞ্জ থানা পুলিশের চেষ্টায় ১১ মাস বয়সী শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে এগারোটায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারে সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানায়, ২১ সেপ্টেম্বর শাহাবাজপুুর ইউনিয়নের ভোলামারী চাঁদপুর গ্রামের মো:রুবেল আলি ও মোসা: নিপা খাতুনের ১১ মাসের শিশু নাফিসকে অপহরণ করে একই এলাাকার এক বোরখা পরিহিত সুজিয়ারা বেগম।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মতিউর রহমানের নেতৃত্বে এস আই সৌরভসহ সঙ্গীয় ফোর্স নিযে অভিযান চালিয়ে বিকাল তিনটার দিকে শিবগঞ্জ বাজার থেকে মোসাঃ সুজিআরা বেগম গ্রেফতার করে এবং তার দেয়া তথ্য মোতাবেক রাত সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার তাদের একটি ভাড়া করা তিনতল বাড়ি থেকে শিশু নাফিসকে উদ্ধার করে এবং গ্রেফতারকৃত মেসা:সুজিয়ারা বেগমের বর্তমান স্বামী মো:মানিকুজ্জামানকে গ্রেফতার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মতিউর রহমান জানান শিশুকে সুস্থ অবস্থায় তার পিতা-মাতার নিকট হস্তান্তর করা এবং গ্রেফতার কৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।