sliderস্থানিয়

কাজিপুরে ডেঙ্গুর প্রকোপ রোধে পরিচ্ছন্নতা অভিযানের ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। জেলার মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই পরিস্থিতিতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের একটি ‘ক্রাশ প্রোগ্রাম’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কাজিপুর পৌরসভার সহযোগিতায় গত(৯ সেপ্টেম্বর) বুধবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাসেল, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক এবং কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। এছাড়াও বাংলাদেশ স্কাউটসের স্থানীয় সদস্যগণ এই অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচির শুরুতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্কাউট সদস্যরা পুরো উপজেলা পরিষদ চত্ত্বরের বিভিন্ন আনাচে-কানাচে গড়ে ওঠা ঝোপঝাড়, ময়লা-আবর্জনা ও নর্দমা পরিষ্কার করেন। উপজেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মশাবাহিত রোগ প্রতিরোধের এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button