sliderস্থানিয়

মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী মাহমুদ মিয়া, সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান মিয়া, মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তফা হোসেন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি কামাল উদ্দিন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হোসেন শাওন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আসমাতুল দৌলা মানিক। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে দীর্ঘ কর্মজীবনে প্রধান শিক্ষক কামরুজ্জামানের শিক্ষাক্ষেত্রে অবদান, দায়িত্বশীলতা ও আন্তরিকতার কথা স্মরণ করেন। তাঁর কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবন সুখী, সুন্দর ও শান্তিময় হোক—এ কামনা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button