sliderস্থানিয়

দৌলতপুরে প্রায় নয় লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কাউছার মিয়া,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:সোমবার (৩১ আগস্ট) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ও বাঘুটিয়া ইউনিয়নে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ২২৭টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৮ হাজার টাকা।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাবা সুরাইয়া আক্তার তন্নী। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন দৌলতপুর থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরবর্তীতে জব্দকৃত সকল অবৈধ চায়না দুয়ারি জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ ও স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী বলেন-দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিতকরণ, মাছের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ ও অবৈধ মৎস্য আহরণ সরঞ্জামের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button