sliderস্থানিয়

কুড়িগ্রাম রেডক্রিসেন্টের নির্বাচনে বিএনপি সমর্থিত পুরো প্যানেলের বিজয়

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম রেডক্রিসেন্টের নির্বাচনে বিএনপি সমর্থিত পুরো প্যানেলের নিরঙ্কুশ জয়, ​

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। প্রতিদ্বন্দ্বী এনসিপি সমর্থিত খোকন-মুকুল প্যানেলকে পরাজিত করে কার্যনির্বাহী কমিটির পুরো প্যানেলেই পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে আনে তারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম শহরের দাদা মোড়ে অবস্থিত রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট কার্যালয়ে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মন্ডল।

​ঘোষিত ফলাফলে দেখা যায়, ভাইস-চেয়ারম্যান পদে শামসুল-মোস্তফা প্যানেলের প্রার্থী শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি সমর্থিত প্রার্থী জামায়েত হোসেন খোকন পেয়েছেন মাত্র ২৫ ভোট। ​সেক্রেটারি পদে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া পেয়েছেন ২৪ ভোট। ​এ ছাড়া সদস্য পদে জয়ী অন্য প্রার্থীরা হলেন— হাসান যোবায়ের হিমেল (৪৩৩ ভোট), অধ্যাপক হাসিবুর রহমান হাসিব (৪৩১ ভোট), শফিকুল ইসলাম বেবু (৪২৭ ভোট), জহুরুল আলম (৪২৬ ভোট) এবং কফিল উদ্দিন খোকন (৪২৪ ভোট)।

অন্যদিকে পরাজিত খোকন-মুকুল প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাসুম মিয়া ৩৬ ভোট, নাহিদ হাসান ২৮ ভোট মাহমুদুল হাসান ২৪ ভোট, মতিয়ার রহমান ১৬ ভোট পান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম রেডক্রিসেন্ট ইউনিটের মোট ৬৬৫টি ভোটের মধ্যে ৪৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button