sliderস্থানিয়

ফুডগোডাউনের পাশে চুরি, স্বর্ণ ও নগদ টাকা উধাও

স্বীকৃতি বিশ্বাস, যশোর: যশোর শহরের রেললোড ফুডগোডাউনের দক্ষিণ পাশে একটি বসতঘরের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দুই থেকে আড়াই ভরি স্বর্ণালংকার এবং নগদ এক থেকে দেড় লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য রবিউল ইসলাম রবি।
রবিউল ইসলাম রবি, পিতা—লোকমান সিকদার। তাঁর বাসা রেললোড ফুডগোডাউনের দক্ষিণ পাশে, হোল্ডিং নম্বর-৯৯২, যশোর।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, ২০ আগস্ট বিকেলের দিকে তারা আত্মীয়ের বাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। রাতের কোনো একসময় থেকে ২১ আগস্ট ভোর আনুমানিক ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা ঘরের চাল কেটে ভেতরে প্রবেশ করে।

চোরেরা ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে আনুমানিক দুই থেকে আড়াই ভরি স্বর্ণালংকার এবং নগদ এক থেকে দেড় লাখ টাকা নিয়ে যায়। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা ঘরের চাল কাটা ও জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান।
ঘটনার পর এলাকায় চুরি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী রবিউল ইসলাম রবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button