
কাউছার মিয়া,দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি: দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের কাকনা এলাকা বাসীর আয়োজনে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) কাকনা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় এ্যাড. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির।
এসময় আরও বক্তব্য রাখেন-মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন,বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী প্রমুখ।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, ‘মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি থাকলে দেশকে উন্নত করা সম্ভব নয়। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এসময় জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




