sliderস্থানিয়

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে তাদের সঙ্গে থাকা আরও এক ব্যক্তি পালিয়ে গেছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে রূপগঞ্জগামী পাকা সড়কের পাশে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩/১১ কেভি, ২০ এমভিএ বৈদ্যুতিক উপকেন্দ্রের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন—পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বেংহারী (কাটগিরীপাড়া) এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. বুলবুল আহমেদ (৩২) এবং লোহাগাড়া এলাকার মৃত সবুর আলীর ছেলে মো. মামুন মিয়া (২৯)।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হয়। তাদের সঙ্গে থাকা অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে বিধি মোতাবেক আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বালিয়াডাঙ্গী থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা, পরিবহন, সরবরাহ ও বিস্তারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button