sliderস্থানিয়

ঘিওরে তামাকের বিকল্প ফসল চাষের দাবিতে মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

মো. নজরুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ): “তামাক নয়, খাদ্য চাই; বিষমুক্ত কৃষি চাই”— এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে তামাকু চাষের ক্ষতিকর প্রভাব হ্রাস ও বিকল্প ফসল উৎপাদনের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওরে গ্রিন কোয়ালিশন কমিটির উদ্যোগে পঞ্চরাস্তা মোড়ের মেঘবালিকা রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গ্রিন কোয়ালিশন মানিকগঞ্জ কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুলু আলম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক শিক্ষক ও সমাজকর্মী মমতাজ বেগম, শাহ মো. হারুন চিশতি, প্রভাষক দেলোয়ার রহমান খান, সাংস্কৃতিক কর্মী শামসুল আলম, নাট্য ব্যক্তিত্ব মঈন বিশ্বাস, হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল আলম, সাংবাদিক আল মামুন এবং যুব প্রতিনিধি শিরিন আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন,ঘিওর উপজেলার সিংজুরি, বালিয়াখোড়া ও বানিয়াজুরিসহ বিভিন্ন এলাকার চকে এখন ব্যাপক মাত্রায় তামাক চাষ হচ্ছে। তামাক চাষ জমির উর্বরতা নষ্ট করার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই তামাকের পরিবর্তে তামাকের জমিতে পরিবেশবান্ধব ও লাভজনক বিকল্প শস্য বা খাদ্য ফসল চাষের ওপর জোর তাগিদ দেন বক্তারা।

সভা শেষে তামাক চাষ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা এবং ঘিওর প্রেস ক্লাব বরাবর স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর তামাকের ক্ষতিকর প্রভাব ও বিকল্প চাষাবাদ নিয়ে উপজেলা পর্যায়ে আরও বৃহৎ মতবিনিময় সভাসহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button