sliderস্থানিয়

শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল ও নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত বিজিবির সদস্যরা ফেনসিডিল ও বিপুল পরিমান নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির বিজিবির সদস্যরা ৭ আগষ্ট ভোর রাতে ১৮০/৩ এস পিলার হতে প্রায় সোয়া এক মিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৭ বোতল ফেনসিডিল ও ১৬৩০পিস নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button