Uncategorized

ঘিওরে সিএনজি চালকের বিবস্ত্র লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে ইব্রাহিম মিয়া (৩০) নামের এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ইব্রাহিম হোসেন ওই এলাকার চাঁন খাঁর ছেলে। ইব্রাহিম পেশায় একজন সিএনজি চালক।
পুলিশ ও ইব্রাহিমের পরিবার জানান, শুক্রবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে একজন ইব্রাহিমকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ইব্রাহিম আর বাড়িতে ফিরে আসেনি। পরে শনিবার সকালে ইব্রাহিমের বাড়ির পাশের একটি কাঠবাগানে তার মরদেহটি দেখতে পায় প্রতিবেশিরা।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইব্রাহিমের মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোন হত্যাকান্ড। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button