sliderস্থানিয়

নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, শুধু স্মরণসভা বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। তাহলেই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করা সম্ভব হবে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) রিজভী আহমেদ সবুজ।

সভায় বক্তব্য দেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক মো.সেলিম গাজী,পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন এবং নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেন মনু।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম সঞ্চালিত আলোচনা সভার এছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন খান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি, শহীদ সেলিম তালুকদারের বোন সুমা আক্তার এবং পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম শরীফ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গুম, খুন ও দমন-পীড়নের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান সফল হয়েছিল। সেই আন্দোলনে ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল। তাদের আত্মত্যাগের চেতনা সমুন্নত রাখতে বৈষম্য দূরীকরণ, সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করা এবং আইনের শাসন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে হবে, যাতে তারা দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়বিচারের মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button