sliderস্থানিয়

হরিরামপুরে ঘনঘন লোডশেডিং এ অতিষ্ঠ মানুষ-স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে ঘনঘন লোডশেডিং এ অতিষ্ঠ সাধারণ মানুষ-স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে।

২৪ ঘণ্টার মধ্যে ১ ঘণ্টা বিদ্যুৎ থাকে, আবার ২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না—এভাবে চলতে থাকলে মানুষের স্বাভাবিক জীবন যাপনের বিঘ্ন ঘটছে বলে সুশীল সমাজ মনে করছেন।

কৃষিভিত্তিক এ অঞ্চলের খেটে খাওয়া মানুষ, শিশু ও শিক্ষার্থীদের সব থেকে বেশি কষ্ট হচ্ছে ।

সারাদিন কঠোর পরিশ্রম করার পর একজন মানুষ রাতে একটু শান্তিতে ঘুমাতে চাইলেও কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সেই শান্তিটুকুও মিলছে না বলে মন্তব্য করেন সাধারণ ভুক্তভোগী ।

শিক্ষার্থীরাও ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, ছোট ছোট শিশুরাও গরমে অনেক কষ্ট পাচ্ছে। এমনকি চলমান এইচএসসি পরীক্ষার্থীদের ও নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ রয়েছে,অনেক সময় নামাজ ও আজানের সময়েও বিদ্যুৎ থাকে না। বিষয়টি যদি নিয়মিত ঘটে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার জোরদার আহ্বান জানান ।

দ্রুত এর নিরাসন ও বিড়ম্বনা থেকে পরিত্রাণ চাই সর্বসাধারণ এবং উর্ধতন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে হরিরামপুর পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসার (ডিজিএম) হামিদুল হাসান বলেন, সমসাময়িক বিদ্যুৎ সংকটের কারণে সারাদেশে এমনটি কিছুটা বিঘ্ন ঘটছে।
উর্ধতন কর্তপক্ষ চেষ্টা করছে দ্রুত নিরসন ঘটাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button