sliderস্থানিয়

বিএনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:গত সংসদ নির্বাচনে যে সমস্ত আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হতে পারেনি সে সমস্ত আসনের জনগণকে কোনক্রমেই কোন ধরনের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। বিশেষ বরাদ্দের মাধ্যমে সে সমস্ত এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

৪্র্ ্আগষ্ট মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা ও এসএনভির উদ্যোগে পৌরসভা সম্মেলন কক্ষে বর্জ্য ব্যবস্থাপনা (কঠিন ও পয়ঃবর্জ্য) কার্যক্রম বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পরিচালনা বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড.মো. সাইমুম পারভেজ আরো বলেন, শুধু শিবগঞ্জ নয়, উত্তরবঙ্গসহ রংপুর থেকে খুলনা পর্যন্ত যেসব এলাকায় বিএনপি প্রত্যাশিত ফল করতে পারেনি, সেসব অঞ্চলকে বিশেষভাবে উন্নয়নের আওতায় আনা হবে । ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ জনসম্পৃক্ত বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় এসব এলাকার মানুষকে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নেও সরকার উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, শিবগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে এর সুফল সাধারণ মানুষ ভোগ করবে। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শিবগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিণত করার আহ্বান জানান তিনি।

শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এসএনভির সেক্টর লিডার (ওয়াটার) শহীদুল ইসলাম।
এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুজয় কুমারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button