
পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব বাংলাদেশ নির্বাচন কমিশনে জমা দিয়েছে। আজ (৩০ জুলাই) দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে দলের ২০২৫ সালের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব দাখিল করেন।
দাখিলকৃত হিসাব অনুযায়ী, ২০২৫ সালে এবি পার্টির মোট আয় ছিল ২৩,২২৭,৭৩৩ টাকা এবং মোট ব্যয় ছিল ২৩,৩৪৭,২৯৯ টাকা। ফলে বছরের শেষে দলের ঘাটতি দাঁড়িয়েছে ১১৯,৫৬৬ টাকা।
এসময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ বলেন, নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আইন ও নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন এবং এবি পার্টির নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সদস্য সচিব রাশিদা আক্তার মিতু ওরমনা থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সী।




