sliderস্থানিয়

জমি লিখে না দেওয়ায় পিতাকে মারধর, পুত্র গ্রেফতার

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে জমি লিখে না দেওয়ায় পিতাকে মারধর করার ঘটনায় ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের তেওলা এলাকার বাসিন্দা সৈয়দ মোকছেদ আলী (৮০) তাকে মারধরের অভিযোগে পুত্র মো. রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে নলছিটি থানায় এজাহার দিলে পুত্রকে পুলিশ গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ ।

এজাহার সূত্রে জানা যায়, সৈয়দ মোকছেদ আলীর ছোট ছেলে মো. রাজিব হোসেন রাজু (৩০) নেশা জাতীয় দ্রব্য পান করে বিভিন্ন সময় গভীর রাতে বসতঘরে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতো। ঘরের কেউ এর প্রতিবাদ করলে তার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করতো না। গত সোমবার (১৩ই জুলাই ২৬) রাজিব পিতাকে তার নামে জমি লিখে বা জমি বিক্রি করে টাকা দিতে বলেন। তিনি তা অস্বীকার করায় তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে গুরুত্বর জখম করেন। এসময় রাজিবের মা মোসাঃ তাসলিমা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করেন রাজিব। পরে পরিবারের অন্য সদস্যরা এসে তাকে উদ্ধার করে। পরবর্তীতে রাজিব নেশার টাকা জোগাড় করতে ঘরে থাকা মায়ের স্বর্নের চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যায়।

রাজিবের বোন সৈয়দা মুন্নি আক্তার জানান, “আমার ভাই নিয়মিত নেশা জাতীয় দ্রব্য পান করে। সে শুধু আমার পিতা না, আমার মাকেও বিভিন্ন সময় টাকা পয়সা না পেয়ে মারধর করেছে। ইতিপূর্বে একাধিক বার এই কাজ করছে। সে আমাদের পরিবারের কারও কথা শুনতে চায় না। এখন নিরুপায় হয়ে বাবা থানায় এসে অভিযোগ দিয়েছেন। সর্বনাশা মাদকের কারনে আমাদের পরিবারটি আজ ধ্বংসের পথে। সে গত ১৩ তারিখ নেশার টাকা না পেয়ে বাবাকে জমি বিক্রি করতে বলে বাবা রাজি না হওয়ায় তাকে মারধর করেছে।”

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, “সৈয়দ মোকছেদ আলী একজন বয়স্ক মানুষ। পরিবার থেকে যতটুকু জানতে পারলাম তিনি কয়েকবার ষ্ট্রোক করেছেন যার কারনে তিনি ভালোমতো হাঁটতে পারেন না। এরমধ্যে তার ছেলে তাকে আবার মারধর করে। আমরা একটি এজাহার পেয়ে ছেলে অভিযুক্ত রাজিব হোসেন রাজুকে গ্রেপ্তার করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button