
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে র্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৯৬ গ্রাম হেরোইন এবং ১৯৩ বোতল এসকাফ (ESkuf) জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে প্রত্যেক সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ২৪/০৬/২০২৬ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার সময় রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ০৩ নং বড়দরগাহ ইউনিয়নের মন্ডলাবাড়ী গ্রামের মন্ডলাবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামি মোঃ সুমন শেখ (৩০) এর দেহ তল্লাশী করে দুইটি প্যাকেটে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১৯৬ গ্রাম হেরোইন জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ সুমন শেখ (৩০), পিতা- মৃত ইদ্রিস আলী শেখ, মাতা-মৃত নিলুফা বেগম, সাং-ডাঙ্গাপাড়া, ইউনিয়ন-০১ নং খট্টামাধবপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অপর একটি অভিযানে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪/০৬/২০২৬ তারিখ সন্ধ্যা ০৬.৫০ ঘটিকার সময় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন ৮ নং দৌলতপুর ইউপির ০২ নং ওয়ার্ডের মধ্য দৌলতপুর গ্রামের ধৃত আসামি মোঃ মনির হোসেন ওরফে মইনুদ্দিন (৪৪), পিতা- মৃত আব্দুল করিম এর বাড়িতে অভিযান পরিচালনা করে তার গোয়ালঘরে থাকা খড়ের গাদার মধ্যে প্লাস্টিকের বস্তায় রাখা অবৈধ মাদকদ্রব্য ১৯৩ বোতল এসকাফ জব্দসহ অভিযুক্ত মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন মঈনুদ্দীন (৪৪), পিতা- আব্দুল করিম, সাং- মধ্য দৌলতপুর, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।




