sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী নামে আরেক বন্ধু নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মসজিদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রজব আলী পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদপাড়া এলাকার জিশান আলী, মেহেদী হাসান ও রজব আলী দীর্ঘদিনের বন্ধু। বুধবার দুপুরে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিশান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীর বুকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা.ইসারুল ইসলাম তুষার বলেন,হাসপাতালে আসার আগেই যুবকের মৃত্যু হয়েছে। বুকে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button