
পতাকা ডেস্ক: বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্মাননীয় সদস্য কমরেড মোল্লা হারুন- এর শোকসভা ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচা মেলার বেগম সুফিয়া কামাল হলে পার্টির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শোকসভায় বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আবদুস সাত্তার, মোশাররফ হোসেন নান্নু, শামীম ইমাম, কেন্দ্রীয় সদস্য ডাঃ হারুন উর রশিদ, মোল্লা হারুন এর মামাতো বোন সামিহুর আক্তার রুমি, জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, ভাসানী পরিষদ ও বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এস এম কামাল উদ্দিন, বিশিষ্ট লেখক ফারুক চৌধুরী ও মনজুর সামস, বিপ্লবী যুব মৈত্রীর সভাপতি মাসুক শাহী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কমরেড মোল্লা হারুনের জীবনবৃত্তান্ত পাঠ করেন ঢাকা মহানগর কমিটির সম্পাদক কমরেড ইকবাল কবির ও প্রকৌশলী আবদুস সোবহানের লেখা পাঠ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তসলিম উর রহমান। শোকসভায় আরও উপস্থিত ছিলেন বোন জাহানারা বুলি, বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক কাজী ইকবাল, বাসদ (মাহবুব)- এর সাধারণ সম্পাদক কমরেড হারুন উর রশিদ, কেন্দ্রীয় নেতা মঈনুদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সদস্য আমিরুন নুজহাত মনিষা, বিশিষ্ট কমিউনিস্ট নেতা শাহ আলম মানিক, আব্দুল আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুরুতে কমরেডের প্রকৃতিতে পার্টি ও শ্রেণী-গণসংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।



