খেলা
ভারতের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড

ধর্মশালায় প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড। ১০১ বল বাকি থাকতে ভারত ম্যাচটি জিতে নিয়েছে ৬ উইকেটে।
পাণ্ডে-মিশ্রদের দাপটে নিউজিল্যান্ড ১৯০ রানে অলআউট হয়ে গিয়েছিল। এই স্কোর চেজ করতে খুব একটা সমস্যা হয়নি ভারতের।
বিশেষ করে টেস্ট অধিনায়ক বিরাট কোহলির দাপুটে ৮৫ রান তাদের সহজ একেবারে সহজ করে দেয়।
এই জয়ের ফলে ভারত ৫ ম্যাচ সিরিজে ১-০-এ এগিয়ে গেল। এর আগে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল ভারত।




