sliderস্থানিয়

মানববন্ধনে অসত্য তথ্য প্রচার করায়- মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মানববন্ধনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নলছিটি পৌরসভাধীন গৌরিপাশা এলাকার আব্দুল গণি মল্লিকের ছেলে আবদুল রহিম মল্লিক।

সোমবার (১৫ জুন) বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আবদুল রহিম মল্লিক বলেন, সম্প্রতি একটি মহল মানববন্ধন করে তাকে ‘মামলাবাজ’ আখ্যা দিয়ে মানহানি করেছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গৌরিপাশা মৌজার খতিয়ান নং-৬০ এর ২৩৭, ২৩৮, ২৪২ ও ২৪৫ নম্বর দাগের জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে জমি পরিমাপ করলে তিনি ও তার ওয়ারিশরা জমির মালিকানা পান বলে দাবি করেন। এ বিষয়ে আদালত তাদের পক্ষে রায় দিলেও প্রতিপক্ষ তা মানতে নারাজ বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আবদুল রহিম মল্লিক আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের কয়েকজন সদস্য বিভিন্ন সময় তার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে এবং বর্তমানে নানা অপপ্রচারের মাধ্যমে সম্মানহানির চেষ্টা করছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনে কাছে দাবি জানান তিনি ।

এ সময় তিনি আবদুল কাদের মল্লিকের বিরুদ্ধেও একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ তুলে বলেন, এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি বিচারাধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button