sliderস্থানিয়

প্রবাসীরা দেশে ফিরে যেন নিজের দেশের টান অনুভব করেন, সেই চেষ্টা করছি—আফরোজা খানম রিতা

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। বিমানের যেসব জটিলতা আছে, সেগুলো থেকে যেন আমরা দ্রুত বের হয়ে আসতে পারি, সেই চেষ্টা করা হচ্ছে। বিমানকে সুনামের জায়গায় নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।

শনিবার (১৩ জুন) দুপুরে মানিকগঞ্জ শহরের হরিজন পল্লি পুরাতন লঞ্চঘাট এলাকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, ‘যারা প্রবাসী আছে, তারা যেন আরও সুযোগ-সুবিধা পায়, সেটা আমার মূল কাজ। সেই কাজটাই করার চেষ্টা করছি। বিগত সময়ে বিমানবন্দরে যে অবস্থা ছিল, তার চেয়ে এখন অবস্থা অনেকটাই ভালো আছে।
তিনি বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের সুনাম নষ্ট করার জন্য কিছু অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের এই প্রতিষ্ঠানের মূল কাজটাই হচ্ছে প্রবাসী ভাইবোনদের নিয়ে। আমার প্রবাসী ভাইবোনরা যেন ভালো থাকে এবং তারা দেশের মাটিতে পা দিয়ে যেন বুঝতে পারে যে আমি আমার নিজের দেশে এসেছি।’

এ সময় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের লোকদের নানা সমস্যার সমাধানে আশ্বাস দেন এবং তাদের সন্তানরা যেন ভালো চাকরি পায় সে ব্যাপারেও তিনি আশ্বস্ত করেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, ড্যাবের জেলা সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button