sliderস্থানিয়

নীলফামারীতে টানা তাপদাহের পর ঝড়-বৃষ্টি, বজ্রপাতে একজনের মৃত্যু

তপন দাস, নীলফামারী প্রতিনিধি: কয়েকদিনের টানা তীব্র তাপদাহের পর আচমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সাথে নীলফামারীর ডিমলা উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে উপজেলার নাউতরা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত ওই ব্যক্তির নাম মোঃ রবিউল আলম । তিনি নাউতারা নিজপাড়া এলাকার বাসিন্দা নুরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে চলা গরমের পর হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় নাউতারা ইউনিয়নে বজ্রপাতের ঘটনা ঘটলে রবিউল আলম গুরুতর আহত হন। পরে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button