
কাউছার মিয়া দৌলতপুর,(মানিকগঞ্জ) প্রতিনিধি: দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ০২ জুন-২০২৬ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মামুন মিয়া পলাশ।
সভায় উপস্থিত সাংবাদিক ও সদস্যবৃন্দ বিগত বছরের ক্লাবের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা এবং আগামী দিনের সাংবাদিকতার মান উন্নয়ন ও পেশাগত ঐক্য বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শাহ আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মাহবুব আলম রাসেল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহির মাহমুদ,প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম,ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দৌলতপুর উপজেলার স্থানীয় নানা সমস্যা, সম্ভাবনা এবং জনদুর্ভোগের চিত্র তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।




