sliderস্থানিয়

দীপেন দেওয়ানের পদত্যাগের প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী -এর পদত্যাগের দাবির প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সোমবার (১ জুন) বিকেলে “বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনগণ” ব্যানারে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় স্থানে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে সড়কে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং মন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত পদত্যাগের দাবিকে অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মন্ত্রী দীপেন দেওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রার স্বার্থে দীপেন দেওয়ানের মতো অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তার পদত্যাগের দাবি পার্বত্যবাসীর প্রত্যাশা ও জনমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এ ধরনের দাবি প্রত্যাহার করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে, সোমবার (১ জুন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন, যার কারণে নিয়মিতভাবে দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। সরকারের কার্যক্রমের ধারাবাহিকতা ও গতি বজায় রাখার স্বার্থে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগের আবেদন করেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর বাঘাইছড়িসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে মন্ত্রীর পদত্যাগের দাবির বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় বাঘাইছড়িতে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button