
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে নান্দনিক পরিবেশে মানিকগঞ্জের হরিরামপুরে ২০২০ ব্যাচের পুনর্মিলনি-২০২৬ অনুষ্ঠিত হয় ।
২৯ মে শুক্রবার বেলা ৮ টায় পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ১০ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের অংশ গ্রহণে জাতীয় সংগীত পরিবেশন মধ্যে দিয়ে অনুষ্ঠানিকতা শুরু হয়।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ও পদ্মারপাড়ের সক্রেটিস নামে খ্যাত বাবু হরিপদ সূত্রধর।
এসময় উপস্থিত ছিলেন,পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তৈয়ুবুল আজহার উজ্জল,দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন মৃধা, যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী প্রমূখ।
এছাড়াও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।




