
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অংগ সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে শুক্রবার বিকাল ৪টায় শিবগঞ্জ সরকারী মতেল হাইস্কুল প্রাঙ্গণে শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোঃ আশরাফুল হকের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ,বন ও জলবায়ু বিষয়ক) ড. সাইমুম পারভেজ।
সভায় আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তসিকুল ইসলাম, উপজেলা দলের যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ বাবু, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম ও পৌর বিএনপি সদস্য সচিব আলমগীর কবির জুয়েল প্রমুখ। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সাইমুম পারভেজ বলেন, “দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “তরুণ সমাজকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।



