
রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা সদরে মাদক জুয়া ও চুরির বিরুদ্ধে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মে বুধবার সন্ধ্যায় কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে, পূর্বপাড়া ৩নং ওয়ার্ডের এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। মানববন্ধনের বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মান্নান মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ মিয়া, পৌর বিএনপি কৃষক দলের সাবেক সহ-সভাপতি মোঃ শরিফ উদ্দিনও জামাল মিয়া সহ আরো অনেকে।
বক্তারা বলেন মাদক ও জুয়ার ভয়াবহ বিস্তারে তরুণ সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। পাশাপাশি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীও সাধারণ মানুষ চরম আতঙ্কে । তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানিয়ে বলেন, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও চোরদের দ্রুত গ্রেপ্তার করে এলাকার জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনার দ্রুত পদক্ষেপ নিতে আহবান জানান। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।



