
ঠাকুরগাঁও প্রতিনিধি: দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন, রেজাউল করিম লিটন।
আগারগাস্থ্য সমবায় অধিদপ্তর অডিটোরিয়ামে ১৬ মে-২০২৬ তারিখে দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ,অব বাংলাদেশ লিমিটেড (কালব)”ক” অঞ্চল (রংপুর বিভাগের ০৮ জেলা) হতে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লিটন। তিনি নির্বাচনে ১০৪ ভোটের মধ্যে ৪৬ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হোন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যথাক্রমে ২৯ ও অন্যজন ২০ ভোট পান।
উল্লেখ্য তিনি ইতিপূর্ব হতে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, বাংলাদেশী স্কাউট ঠাকুরগাঁও সদর উপজেলার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঠাকুরগাঁও সদর উপজেলার সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব সফলভাবে পালন করে আসছেন।
তিনি “ক”অঞ্চলের ডিরেক্টর নির্বাচিত হওয়ায় কালব ভুক্ত সকল ডেলিগেটগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্রেডিট ইউনিয়ন সমূহের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ ব্যক্ত করেন।
উল্লেখ্য উক্ত নির্বাচনে ভোটের এক্সিকিউটিভ পদে একই প্যানেলের চেয়ারম্যান হিসেবে মি, আগস্টিন পিউরিফিকেশন, ভাইস চেয়ারম্যান পদে লায়লা আখতার মোতালেব, সেক্রেটারি পদে নরেশ চন্দ্র বিশ্বাস, ট্রেজারার পদে মোঃ জিল্লুর রহমান নিরঙ্কুশ বিজয় লাভ করেন।
নবনির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে দেশের ক্রেডিট ইউনিয়ন খাতে ইতিবাচক পরিবর্তন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
পরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ঠাকুরগাঁও পঞ্চগড় জেলার কালব এর সকল কর্মীবৃন্দ।



